April 7, 2026, 4:09 am
সর্বশেষ সংবাদ:
সংসদে শিগগির আসবেন আমাদের লিজেন্ড সিস্টাররা: জামায়াত এমপি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্রিকসকে ইরানের আহ্বান নবজাতককে কোলে নিয়েই পরীক্ষায় বসে মাতৃত্ব ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই নারী ‘ইউনূস, আসিফ নজরুলসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে’ শিশির মনির ও ফুয়াদকে অতিথি করায় রাবি শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ প্রদর্শন এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, মঙ্গলবারই সেই রাত হতে পারে: ট্রাম্প রাত পোহালেই শেষ হচ্ছে উপনির্বাচনের প্রচার-প্রচারণা বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে ধরা খেলেন যুবক স্ত্রীসহ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল লেবাননে ইসরায়েলি হামলা জোরদার, বাড়ছে সংঘাত

রাত পোহালেই শেষ হচ্ছে উপনির্বাচনের প্রচার-প্রচারণা

Reporter Name
  • Update Time : Tuesday, April 7, 2026
  • 27 Time View
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রাসহ সব প্রকার প্রচার-প্রচারণা বন্ধ থাকবে।

আজ সোমবার (৬ এপ্রিল) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে ১১ এপ্রিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান বা তাতে যোগদান করতে পারবেন না।

 

আগামী ৯ এপ্রিল এই আসনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসনটি ছেড়ে দেওয়ায় এটি শূন্য ঘোষণা করা হয়।

এরপরই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

এবারের উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তিন প্রার্থী। তারা হলেন- বিএনপির মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ), ১১-দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বগুড়া সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।

এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার রয়েছেন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com