February 20, 2026, 4:41 am
সর্বশেষ সংবাদ:
হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবার পাবেন ‘ফ্যামিলি কার্ড’, মাসে সর্বোচ্চ ২,৫০০ টাকা সহায়তা দলীয় পরিচয়ের কারণে কেউ জুলুমের শিকার যেন না হয়: জামায়াত আমির জনগণের পুলিশ হন, কোনো দল বা ব্যক্তির পুলিশ হবেন না : আশরাফ উদ্দিন নিজান নগরীকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু ইসির ১৫ জনকে চাকরি থেকে অব্যাহতি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার চীনের দখলে রাশিয়ায় বিদেশি গাড়ির বাজার নতুন সরকার ‘সিন্ডিকেট’ ভেঙে দেবে সে অপেক্ষায় আছি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প

রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

Reporter Name
  • Update Time : Friday, February 20, 2026
  • 26 Time View

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম (৮৯) মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামেন্টো শহরে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে শোকবার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

পোস্টে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গভীর শোক প্রকাশ করে বলেন, ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রাষ্ট্রদূত হিসেবে মাইলামের নিষ্ঠাবান নেতৃত্ব যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে আরও দৃঢ় করেছে। ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর হাজারো মানুষের জীবন রক্ষায় পরিচালিত ‘অপারেশন সি অ্যাঞ্জেল’-এ তাঁর গুরুত্বপূর্ণ অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ হওয়ার পরও তিনি দুই দেশের সম্পর্ক জোরদারে কাজ করে গেছেন। তাঁর পরিবার, প্রিয়জন এবং তাঁর সহকর্মীদের সবার প্রতি আন্তরিক সমবেদনা জানান ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সময় ঢাকায় দায়িত্ব পালনকারী মাইলাম খ্যাতিমান দক্ষিণ এশিয়াবিষয়ক কূটনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৯০ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com