February 16, 2026, 5:10 am
সর্বশেষ সংবাদ:
কেন্দ্রীয় শহীদ মিনারে ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে আজকের সাক্ষাৎ জাতীয় রাজনীতির জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’: জামায়াত আমির সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন প্রধানের পদত্যাগের দবিতে বিক্ষোভ ইরান সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব ঢাকা-৫ আসন ; দলীয় কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা হাতপাখা প্রার্থীর অপপ্রচার ও চরিত্রহরণের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে : ছাত্রদল সেক্রেটারি মামুনকে মন্ত্রিসভায় দেখতে চান জামালপুর সদরবাসী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল

শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার আহসান ইকবাল

Reporter Name
  • Update Time : Monday, February 16, 2026
  • 22 Time View

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অংশ নিতে ঢাকায় আসছেন দেশটির ফেডারেল মিনিস্টার ফর প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড স্পেশাল ইনিশিয়েটিভস প্রফেসর আহসান ইকবাল।  এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান।

পাকিস্তানের পক্ষ থেকে কে আসছেন জানতে বার্তা পাঠানো হলে ফাসিহ উল্লাহ জানান, পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই উচ্চপদস্থ প্রতিনিধি হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। তবে তিনি কখন আসবেন, তা এখনো ঠিক হয়নি। এদিকে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে অংশ নিতে ঢাকায় আসছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। নির্ভরযোগ্য সূত্র  জানায়, দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেবেন এবং কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এ ব্যস্ততার কারণে ঢাকায় আসছেন না মোদি।

এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ইউরোপ সফর থাকায় তাদের পরিবর্তে আহসান ইকবালকে পাঠানো হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধান বা প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com