March 26, 2026, 12:49 am
সর্বশেষ সংবাদ:
গণহত্যা দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধাঞ্জলি বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত ফেরিতে দাঁড়িয়ে নুরুজ্জামান দেখলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে বাসটি নদীতে তলিয়ে যাচ্ছে স্ত্রী ও সন্তানের অপেক্ষায় পদ্মার পাড়ে কাঁদছেন রাজবাড়ীর রেজাউল ইরানের সঙ্গে শান্তিচুক্তির আলোচনা করতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: ঊর্ধ্বতন কর্মকর্তা এবার সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা

শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে এবিজি

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025
  • 83 Time View

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া তিন ফায়ার ফাইটারের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। বৃহস্পতিবার সকালে রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে নিহত ওই তিনজনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবিজি চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ জামিল আহসান। সহায়তা গ্রহণ করেন শহীদ ফায়ার ফাইটার মো. নুরুল হুদার বাবা মো. আবুল মনসুর, শহীদ শামীম আহমেদের স্ত্রী মনিরা আক্তার ও শহীদ খন্দকার জান্নাতুল নাঈমের স্ত্রী ফারজানা ইসলাম মিতু।

এসময় আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওহিদুল ইসলাম ও উপ-পরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সহায়তা পাঠানোয় এবিজি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালসহ নিহত ফায়ার ফাইটারদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সহায়তার মাধ্যমে নিহতদের পরিবারের সদস্যদের পথচলা মসৃণ করার সুযোগ রয়েছে। এরই অংশ হিসেবে সহায়তা দিয়েছে এবিজি। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের একদিনের বেতন সমন্বয় করে সহায়তা তহবিল গঠন করা হয়েছে। ওই তহবিল থেকেও টঙ্গীতে শহীদ ফায়ার ফাইটারদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

এবিজির মহাব্যবস্থাপক (কেন্দ্রীয় প্রশাসন) সৈয়দ জামিল আহসান বলেন, সবসময় ফায়ার সার্ভিস সদস্যদের পাশে থাকার প্রত্যয়ের কথা জানিয়েছেন এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। শহীদ ফায়ার ফাইটারদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আর্থিক সহায়তা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com