March 31, 2026, 8:33 pm
সর্বশেষ সংবাদ:
ইরানে হামলার শিকার ক্যান্সার ওষুধ উৎপাদনকারী কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের প্রচুর তেল আছে: ট্রাম্প সপরিবারে আরেক শীর্ষ জেনারেল নিহত, নিশ্চিত করেছে ইরান ‘খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে, ফিরে যাওয়ার সিদ্ধান্ত ইরানের হাতে’ হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করতে পারবে না: বিশ্বের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা সংসদে নিজেকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত সরকারের স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ ইরানি হামলা থেকে বাঁচতে সরানো হয়েছে মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড: ট্রাম্প

সপরিবারে আরেক শীর্ষ জেনারেল নিহত, নিশ্চিত করেছে ইরান

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 3 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
আরেক শীর্ষ জেনারেল নিহতের খবর জানিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, সপরিবারে তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানে হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, এক হামলায় দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জামশেদ এশাঘি নিহত হয়েছেন। এ সময় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, এই হামলায় জেনারেল এশাঘি নিহত হন। তিনি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধানের উপদেষ্টা ছিলেন। তবে হামলার বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আরেক শীর্ষ কর্মকর্তা আলিরেজা তাংসিরির জানাজা সোমবার অনুষ্ঠিত হবে। তিনি ইসরায়েলের এক হামলায় নিহত হন বলে জানানো হয়েছে।

এর আগে ইরান জানিয়েছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছিলেন, ইসরায়েলি বাহিনীর পরিচালিত একটি ‘নির্ভুল ও প্রাণঘাতী অভিযানে’ তাংসিরি এবং আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।

ইসরায়েলে সংবাদমাধ্যম জানায়, ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে একটি হামলায় তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়। এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে তাংসিরির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com