জানা গেছে, আজ পবিত্র শবেকদরের সরকারি ছুটি।
জানা গেছে, আজ পবিত্র শবেকদরের সরকারি ছুটি।
বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপনসংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া সরকারি অফিসে জাতির পিতার ছবি সংরক্ষণসংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে বলে একটি সূত্র ইঙ্গিত দিয়েছে।
সূত্র জানায়, বিদ্যমান সংবিধান মেনেই বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। সংবিধান অনুযায়ী সরকারি দপ্তরে জাতির পিতার ছবি টানিয়ে রাখার বিধান রয়েছে। কিন্তু জুলাই বিপ্লবের পর সরকারি দপ্তর থেকে জাতির পিতার ছবি নামিয়ে ফেলা হয়েছে। এমতাবস্থায় জাতির পিতার ছবি থাকবে নাকি থাকবে না—সেই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য উপস্থাপন করা হতে পারে বলে একটি সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে।