March 4, 2026, 11:43 am
সর্বশেষ সংবাদ:
দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত গলা কেটে শিশু হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ‘সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে দাঁড়ালে তা হবে জনপ্রত্যাশার পরিপন্থি’ সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুললেন তিশা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচনের প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন প্রতিমন্ত্রী ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৪, আহত ৬ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

সহঅভিনেত্রীকে মারধরের অভিযোগে মুখ খুললেন তিশা

Reporter Name
  • Update Time : Wednesday, March 4, 2026
  • 2 Time View

সহঅভিনেত্রী সামিয়া অথৈর আনা মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। তিনি দাবি করেছেন, ব্যক্তিগত আক্রমণ নয়; নাটকের চরিত্রের প্রয়োজনেই সহকর্মীর সঙ্গে এমন আচরণ করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ অভিযোগ করেন, পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন নাটকের শুটিং সেটে স্ক্রিপ্টের বাইরে গিয়ে তানজিন তিশা সবার সামনে তাকে অকারণে মারধর করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে তানজিন তিশা অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অথৈ যে অভিযোগ করেছেন, সেটিকে তিনি ‘অপেশাদার আচরণ’ বলে উল্লেখ করেন।

তিষা বলেন, ‘নাটকে আমি একটি স্পেশাল চাইল্ড বা অটিস্টিক চরিত্রে অভিনয় করেছি। চরিত্রের প্রয়োজনে এমনটা আমি করেছি। ১৫ থেকে ২০ দিন পর কাজটি দেখতে পারবেন। তখন বুঝতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

তিশা আরও বলেন, ‘মেয়েটির ব্যক্তিগত দুর্বলতা হলো, সে পেশাদার বিষয়কে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে। এটি তার বুঝতে ভুল হয়েছে। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি।’

অন্যদিকে, লাইভে সামিয়া অথৈ দাবি করেন, দুই বছর আগে তাকে অভিনেতা মুশফিক ফারহান–এর সঙ্গে নাটকে কাজ করতে নিষেধ করেছিলেন তিশা। সেই নিষেধ না মানাতেই এমন আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় মনিটরে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা ও পরিচালক। তারা বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com