March 24, 2026, 12:10 am
সর্বশেষ সংবাদ:
বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার বনানীর সিসা বারে পুলিশের অভিযান নিউইয়র্কে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: শেষ মুহূর্তে নিজেদের জীবন দিয়ে বহু যাত্রীর প্রাণ বাঁচালেন দুই পাইলট ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ইরানের সরকার পতনে ট্রাম্প-নেতানিয়াহুকে হামলা চালিয়ে যাওয়ার অনুরোধ পাহলভির ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির জাপান গেলেন ড. ইউনূস সাগরে মাইন বসানোর হুমকি দিল ইরান, মিত্রদের ‘সমন্বয়’ করার পরামর্শ তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া

সালথায় আ.লীগ থেকে পদত্যাগের হিড়িক

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025
  • 114 Time View

সপ্তাহ না যেতেই সালথায় আরেক আওয়ামী লীগ নেতা সংবাদ সম্মেলন করে নিজের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলার বল্লভদী ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (২২ নভেম্বর) উপজেলার বাউষখালী তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের এ ঘোষণা দেন।

মো. এমদাদ ফকির বল্লভদী ইউনিয়নের বাউষখালি গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে। তিনি বাউষখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক লীগ নেতা মো. এমদাদ ফকির বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমার পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যার কারণে স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আওয়ামী লীগের সাথে আমার আর কোন সম্পর্ক নেই এবং আগামীতেও থাকবে না।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের আচার-ব্যবহার ও তাদের আদর্শ আমার ভালো লাগে। তাই আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com