সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদসহ সাতটিতে বিএনপিপন্থি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে আওয়ামী লীগ ও তিনটিতে জামায়াতপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন। ২৪টির মধ্যে চারটি পদে বিজয়ীদের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচনে সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট, সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের ৩৪৮ ভোট পেয়ে জয়লাভ করেন।
রবিবার ভোট গ্রহণ শেষে সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ছয়ফুল আলম ফল ঘোষণা করেন। নির্বাচনে এক হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে এক হাজার ৩৩৪ জন ভোট দেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন–সিনিয়র সহসভাপতি (আ.লীগ) পান্না লাল দাশ ৪৩৮ ভোট, সহসভাপতি (আ.লীগ) আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে (বিএনপি) আব্দুল মুকিত (অপি) ৩১৩, যুগ্ম সম্পাদক-২ (বিএনপি) হেদায়েত হোসেন তানবীর ৪৮৮, ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক (জামায়াত) মঈনুল ইসলাম ৫৮১, সহ-ক্রীড়া ও সমাজসেবা (আ.লীগ) দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯, লাইব্রেরি সম্পাদক (আ.লীগ) ঝুমকি পুরকায়স্থ ৬৭৮, প্রধান নির্বাচন কমিশনার (জামায়াত) সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট, সহকারী নির্বাচন কশিনার আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ও নাজমুল ইসলাম ৫৭৮ ভোট, মহিলাবিষয়ক সম্পাদক (আ.লীগ) সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২, সৈয়দা হেলেন বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহসম্পাদক (বিএনপি) জাহিদুল হক জাবেদ ৯২০, একই পদে (বিএনপি) ওয়ায়েছ কুরুনী উজ্জ্বল ৬৯৪ ভোট ও জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদে চার জন আওয়ামী লীগ, দুজন বিএনপি ও একজন জামায়াতপন্থি আইনজীবী বিজয়ী হয়েছেন। তারা হলেন–ইরফানুজ্জামান, আতিকুর রহমান, এএসএম আব্দুল গফুর, আনোয়ার হোসেন, একেএম ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও ওবায়দুর রহমান।