March 23, 2026, 3:09 pm
সর্বশেষ সংবাদ:
ইরান যুদ্ধ থামাতে নতুন উদ্যোগ নিলো তুরস্ক যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সমস্ত পেট্রল পাম্প পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে: ইরান আচমকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়লো ভারতীয় নাগরিকের ওপর গতকালের হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বললেন নেতানিয়াহু ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন ট্রাম্প, বিশ্ববাজারে বাড়লো তেলের দাম বিয়ের একদিন আগে নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের জায়মা রহমানের চেলসি দলে সুযোগ পাওয়া প্রসঙ্গে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে আইসিই এজেন্ট মোতায়েনের ঘোষণা কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে প্রশ্নের জবাব দেবেন এলজিআরডি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026
  • 25 Time View
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বের জবাব দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের পক্ষ থেকে তাকে এই অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি এখন থেকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশ্নের উত্তর দেবেন এবং সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন।

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই নতুন দায়িত্ব প্রদানের মাধ্যমে সংসদীয় কার্যক্রমে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাজের পরিধি আরো বিস্তৃত হলো। এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কাজে সরকারের পক্ষ থেকে তাকেই মূল ভূমিকা পালন করতে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com