March 25, 2026, 12:02 am
সর্বশেষ সংবাদ:
স্বেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক কারবার না করার অঙ্গীকার সারোয়ারের স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান : ইসলামাবাদ বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মানহানির মামলায় ইনু-মেনন-মানিকের জামিন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর মোহাম্মদ বাঘেরকে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ

হতাশা থেকে আত্মহত্যা করেছেন এনসিপি নেত্রী রুমী, বলছে পুলিশ

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 144 Time View

নিউজ ডেস্ক:
রাজধানীর জিগাতলায় কাঁচাবাজার এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তও করেছে পুলিশ। তাদের ধারণা, হতাশা থেকে আত্মহত্যা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। চলতি বছরের ৬ নভেম্বর ঘোষিত সমন্বয় কমিটিতে জায়গা হয় তার। রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান।

পুলিশ জানায়, ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে রুমীর বিষয়টি জানায় ছাত্রী হোস্টেল কর্তৃপক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানান, ওই তরুণীর মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়- পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন হতাশায় ভুগছিলেন জান্নাতারা রুমী। ঘটনাটি আত্মহত্যা বলেও ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com