March 16, 2026, 2:51 pm
সর্বশেষ সংবাদ:
শিশু হ/ত্যা কেন বাড়ছে? সমাজের আয়নায় ভয়া/বহ এক প্রশ্ন লোহিত সাগরে মার্কিন রণতরীকে সহায়তাকারী সব কেন্দ্র টার্গেট করা হবে: আইআরজিসি আমেরিকা নয়, জ্বালানি বাজারের আসল ‘বস’ এখন ইরান! নতুন করে ফ্যাসিবাদ তৈরি হবে না এমন বাংলাদেশ চাই: নাহিদ ইসলাম প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে: শিক্ষামন্ত্রী ভর্তিতে লটারি নিয়ে হাসনাতের প্রশ্ন, জবাবে যা বললেন শিক্ষামন্ত্রী রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরানকে পরাজিত করার ট্রাম্পের দাবি ‘হাস্যকর’: বাঘের কালিবাফ

হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করছে ভারত: শফিকুল আলম

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025
  • 77 Time View

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত হওয়ার পর ভারত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, সেই প্রত্যর্পণের শুরুটা হবে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে শেষ পর্যন্ত বাংলাদেশের বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে। ভারতের পক্ষ থেকেও ইতোমধ্যে জানানো হয়েছে যে, জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনাকে প্রত্যর্পণের আমাদের অনুরোধ তারা পর্যালোচনা করছে।

তিনি আরও বলেন, আমরা জানি, হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে। তবুও আমি ক্রমশ আরও আশ্বস্ত হচ্ছি যে ‘ঢাকার কসাই’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান খান কামালকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা হবে। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে সংঘটিত কথিত অপরাধগুলো নিয়ে যত বেশি আলো পড়ে, ততই জুলাইয়ের হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি মনোযোগ পাবে।

শফিকুল আলম আরও বলেন, কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুন না কেন, চিরদিন দায় এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। জুলাইয়ের হত্যাকাণ্ডের শিকারদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং হাসিনা আমলে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের বিচার পাওয়ার বিষয়ে যদি আমরা জাতি হিসেবে দৃঢ় ও মনোযোগী থাকি, তবে দায়ীদের পক্ষে শেষ পর্যন্ত পরিণতি এড়িয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com