March 26, 2026, 10:47 am
সর্বশেষ সংবাদ:
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, যত জনের মরদেহ পাওয়া গেল লাঙ্গলবন্দ স্নান উৎসব জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন : সংস্কৃতিমন্ত্রী গণহত্যা দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন ও শ্রদ্ধাঞ্জলি বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত ফেরিতে দাঁড়িয়ে নুরুজ্জামান দেখলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে বাসটি নদীতে তলিয়ে যাচ্ছে স্ত্রী ও সন্তানের অপেক্ষায় পদ্মার পাড়ে কাঁদছেন রাজবাড়ীর রেজাউল ইরানের সঙ্গে শান্তিচুক্তির আলোচনা করতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: ঊর্ধ্বতন কর্মকর্তা এবার সাদিক কায়েমকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী বললেন ছাত্রদল সভাপতি

২০ দিনে ভোটার হলেন ২ লাখ ৩২ হাজার প্রবাসী

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025
  • 76 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৪৪টি দেশে অবস্থানরত ২ লাখ ৩২ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি নাগরিক ভোটার হিসেবে নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট ২ লাখ ৩২ হাজার ৮২৫ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ৫১৭ জন এবং নারী ২০ হাজার ৩৬৯ জন।

ইসির তথ্যে দেখা গেছে, নিবন্ধনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরবের প্রবাসীরা। সেখান থেকে ৫৫ হাজার ২১৬ জন ভোটার হয়েছেন। জেলাভিত্তিক হিসেবে ঢাকার প্রবাসীদের সংখ্যাই সবচেয়ে বেশি, ২৯ হাজার ৬৭ জন। এ পর্যন্ত ২ লাখ ৩২ হাজার ৫২৫ জনের আবেদন অনুমোদন করা হয়েছে।

১৯৭২ সাল থেকেই দেশের নির্বাচন ব্যবস্থায় ডাকযোগে ভোট দেওয়ার বিধান রয়েছে। তবে অনলাইন পোস্টাল ভোটের উদ্যোগ এবারই প্রথম নিল ইসি। এই ব্যবস্থায় প্রবাসীদের পাশাপাশি কারাগারে আটক ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভোট দিতে পারবেন।

গত ১৯ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত এর মাধ্যমে নিবন্ধন করা যাবে। এর আগে ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করে ইসি। একবার নিবন্ধিত হলে ভোটাররা প্রতীকসহ ব্যালট পেপার পাবেন এবং ই–মেইলের মাধ্যমে ভোট দিতে পারবেন।

এ ছাড়া সরকারি কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা ও কারাগারে থাকা ব্যক্তিরা ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com