August 18, 2026, 3:20 pm
সর্বশেষ সংবাদ:
জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ

বিএনপি ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ হাড়ে হাড়ে বুঝবে: ফয়জুল করীম

Reporter Name
  • Update Time : Tuesday, November 4, 2025
  • 219 Time View
245

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে তাদের নেতাকর্মীরা যা শুরু করে দিয়েছে, ক্ষমতায় গেলে কত ধানে কত চাল জনগণ তা হারে হারে বুঝতে পারবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশের বিএডিসি বাসস্ট্যান্ড মোড়ে ইসলামী আন্দোলন পলাশ শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, বিগত সময় যেসব দল ক্ষমতায় ছিল তারা কেউই দেশের উন্নতি করেনি। লুটপাট আর দুর্নীতি করেছে। এর মধ্যে বিএনপি ক্ষমতা থাকাকালীন বাংলাদেশ তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে তারা বিরোধী দলকে সহ্য করতে পারে না। দেশে শান্তি, শৃঙ্খলা ও জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আগামী নির্বাচনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মুহসীন আহমেদের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা সেক্রেটারি রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী শাকিল, পলাশ উপজেলা শাখার সভাপতি সোলায়মান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেনসহ বিভিন্ন নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com