October 2, 2026, 5:43 pm
সর্বশেষ সংবাদ:
নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায়

বলিউড গান দিয়ে শেষ হলো মামদানির বিজয়ী বক্তৃতা

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 226 Time View

উপস্থিত জনতা গানটির সঙ্গে জোরে জোরে উল্লাস প্রকাশ করে।

নিউ ইয়র্কবাসী মঙ্গলবার ৩৪ বছর বয়সী বামপন্থী জোরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস তৈরি গড়েছেন এই সোশ্যালিস্ট নেতা।

জয়ের পর মামদানি তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। অবিচল সমর্থনের জন্য তিনি সমর্থকদের পাশাপাশি তার বাবা-মা এবং স্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।

বক্তৃতায় মামদানি ভারতীয় প্রয়াত নেতা জওহরলাল নেহেরুর একটি প্রতীকী উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ‘একটি মুহূর্ত আসে, কিন্তু ইতিহাসে খুব কমই।’ বিজয়ী ভাষণ শেষ করার পর তার স্ত্রী রমা দুওয়াজি মঞ্চে তার সঙ্গে যোগ দেন। সে সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে বলিউডের জইনপ্রিয় গান ‘ধুম মাচালে’।

সমর্থকরা যখন তাদের ফোন নাড়িয়ে এবং টর্চলাইট জ্বালিয়ে অনুষ্ঠানস্থল আলোকিত করছিলেন, তখন “ধুম মাচালে’’ গানটি উৎসবমুখরভাবে বাজছিল।

উপস্থিত জনতা গানটির সঙ্গে জোরে জোরে উল্লাস প্রকাশ করে।

এই মুহূর্তটি অনেকের কাছে নতুন যুগের সূচনা হিসেবে মনে হয়েছে এবং নেটিজেনরা অনলাইনে দ্রুত তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

একজন এক্সে লেখেন, ‘আমরা কীভাবে এমন একজন ‘দেশি’ নিউ ইয়র্ক সিটির মেয়রকে ঘৃণা করতে পারি।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘পৃথিবীকে সুস্থ করার জন্য আমাদের এই মানুষটিরই প্রয়োজন।’

এক ব্যবহারকারী লিখেছেন, ‘জোরান ধুম মাচালে গানটি বাজালেন? আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে আমি এমন কিছু দেখব, অসাধারণ।’

মামদানি তার বক্তৃতায় বলেন, ‘এটা তোমাদের সকলের জন্য… ১০০,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবকের কারণে এই অভিযান একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে। তোমাদের জন্যই আমরা এই শহরকে এমন একটি জায়গায় পরিণত করব যেখানে শ্রমজীবী মানুষ আবার ভালোবাসতে এবং সুখে বসবাস করতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com