November 17, 2026, 12:05 pm
সর্বশেষ সংবাদ:
ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি তিন জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির, দ্বিতীয় যমুনা হবে কোথায় মালিকদের সুবিধাই কি সরকারের অগ্রাধিকার

বিএনপির সমাবেশে মৃত্যু আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতির

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 228 Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপির সমাবেশে এসে মারা গেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক। বুধবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে সমাবেশে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত একরামুল হক সোনামসজিদ স্থলবন্দর এলাকার বালিয়াদিঘী গ্রামের আবদুর রহমানের ছেলে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, বিকেল ৩টার দিকে পদ্মা নদীর নায্য পানি বণ্টনের দাবিতে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে বিশাল সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে এসে অসুস্থ হয়ে পড়েন একরামুল হক। নেতাকর্মীরা তাকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় জানাযার নামাজ শেষে তাকে বালিয়াদিঘী গোরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com