November 17, 2026, 12:16 pm
সর্বশেষ সংবাদ:
ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি তিন জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির, দ্বিতীয় যমুনা হবে কোথায় মালিকদের সুবিধাই কি সরকারের অগ্রাধিকার

‘নিত্যনতুন প্রশ্ন’ তুলে ভোটে বাধা সৃষ্টি করবে না রাজনৈতিক দলগুলো, বিশ্বাস বিএনপির

Reporter Name
  • Update Time : Thursday, November 6, 2025
  • 254 Time View

‘নিত্যনতুন প্রশ্ন তুলে’ কিংবা ‘সংকট’ সৃষ্টি করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বাধা তৈরি করা হবে না বলে মনে করে বিএনপি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্ন লিখিত প্রস্তাব গৃহীত হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনে দীর্ঘ ও বিস্তারিত আলোচনা শেষে কতিপয় বিষয়ে নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক আনুষ্ঠানিকতার মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, আমরা তার অংশীদার হিসাবে সনদে বর্ণিত সব বিষয়কে ধারণ করি এবং দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

সর্বসম্মতভাবে গৃহীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নতুন প্রশ্ন কিংবা সংকট সৃষ্টির সব অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণের শক্তিকে ধারণ করে বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দীর্ঘ ১৬ বছরের অবিরাম লড়াই ও ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সীমাহীন ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে।

বিএনপি দৃঢ়ভাবে মনে করে যে, দীর্ঘ আলোচনায় উপনীত ঐকমত্যকে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে এবং কোনো মতেই নিত্য নতুন প্রশ্ন উত্থাপন কিংবা সংকট সৃষ্টি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিতব্য নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করবে না।

বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জুলাই জাতীয় সনদের যেসব বিষয় ঐকমত্য হয়েছে তার আইনানুগ বাস্তবায়নের জন্য এবং যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আন্তরিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com