October 2, 2026, 9:12 pm
সর্বশেষ সংবাদ:
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ময়মনসিংহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৭ জন নিহত

অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 200 Time View

রাজনৈতিক জীবনের ইতি টানলেন আলোচিত ও প্রভাবশালী মার্কিন নারী রাজনীতিবিদ ন্যান্সি পেলোসি। এক ভিডিওবার্তায় অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই হাউস স্পিকার।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক ভিডিও বার্তায় পেলোসি বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। খবর নিউ ইয়র্ক টাইমসের।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ছিলেন ন্যান্সি পেলোসি। ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভে (প্রতিনিধি পরিষদ) ডেমোক্রেট দলকে একাধারে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। বর্ণাঢ্যময় রাজনৈতিক ক্যারিয়ারে ধীরে ধীরে দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই নেত্রী। পরিচিতি লাভ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে।

১৯৮৭ সালে সান ফ্রান্সিসকো থেকে প্রথমবারের মতো কংগ্রেসে নির্বাচিত হন ন্যান্সি পেলোসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com