August 18, 2026, 11:10 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 173 Time View
188

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাসের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

মিরপুর ট্রাফিক বিভাগের ডিসির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদর দপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হলো।’

এতে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে।

রাজধানীর ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মরত ছিলেন ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলাম। শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠছিলেন। এ সময় সার্জেন্ট আরিফুল তার পা ধরে সালাম করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com