October 2, 2026, 6:28 pm
সর্বশেষ সংবাদ:
সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী

সমলিঙ্গের বিয়ের বৈধতা: রায় পাল্টানোর আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 262 Time View

ওবার্গফেল ভার্সেস হজেস হিসেবে পরিচিত মামলাটিতে ২০১৫ সালের আদেশটি ছিল অ্যামেরিকায় এলজিবিটি কমিউনিটির অধিকারের পক্ষে লড়া লোকজনের জন্য ঐতিহাসিক বিজয়।

অ্যামেরিকাজুড়ে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া ২০১৫ সালের আলোচিত আদেশের বিরুদ্ধে কেন্টাকির সাবেক এক কাউন্টি কর্মকর্তার আবেদন সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

রয়টার্স জানায়, রক্ষণশীল ছয় ও প্রগতিশীল তিন বিচারপতির সুপ্রিম কোর্টের বেঞ্চ সাবেক রোয়ান কাউন্টি ক্লার্ক কিম ড্যাভিসের আপিল আবেদনটি নাকচ করে।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের রায়ের পর সমলিঙ্গের বিয়ের সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে এ ধরনের বিবাহের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানান ড্যাভিস, যার বিরুদ্ধে মামলা করে গে এক দম্পতি।

ড্যাভিসের ভাষ্য, সমলিঙ্গের বিয়ে তার অ্যাপোস্টোলিক খ্রিষ্টান বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক।

এ নারী শুরুতে নিম্ন আদালতের দ্বারস্থ হয়ে দাবি করেন, অ্যামেরিকার সংবিধানের প্রথম সংশোধনীতে ধর্মের অবাধ চর্চার যে অধিকার রয়েছে, তা তাকে মামলায় কোনো ধরনের দায় থেকে সুরক্ষা দেয়। নিম্ন আদালত তার দাবি নাকচ করায় এ আদেশের বিরুদ্ধে আপিল করেন তিনি।

সমলিঙ্গের ওই দম্পতির বিয়ের অধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিপূরণ ও আইনি ফি বাবদ ড্যাভিসকে তিন লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ প্রদানের নির্দেশ দেয় আদালত।

ওবার্গফেল ভার্সেস হজেস হিসেবে পরিচিত মামলাটিতে ২০১৫ সালের আদেশটি ছিল অ্যামেরিকায় এলজিবিটি কমিউনিটির অধিকারের পক্ষে লড়া লোকজনের জন্য ঐতিহাসিক বিজয়।

সে রায়ে আদালত ঘোষণা দেয়, যথাযথ প্রক্রিয়া ও আইনের আওতায় সমান সুরক্ষার সাংবিধানিক নিশ্চয়তার অর্থ হলো অ্যামেরিকার কোনো স্টেইট সমলিঙ্গের বিয়েকে নিষিদ্ধ করতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com