November 17, 2026, 3:55 pm
সর্বশেষ সংবাদ:
সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’ মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু–চেষ্টা’

কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান সেনাপ্রধানের

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 258 Time View

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের (এএসসি) সব সদস্যের প্রতি আহবান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসি অ্যান্ড এস) এই কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান এই আহবান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আইএসপিআর জানায়, আর্মি সার্ভিস কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। একই সঙ্গে সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের সব অধিনায়কের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।

সেনাবাহিনী প্রধান এএসসিসি অ্যান্ড এস-এ পৌঁছলে তাঁকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, যশোর এরিয়ার এরিয়া কমান্ডার এবং এএসসিসি অ্যান্ড এসের কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে আর্টডকের জিওসি, বিএমটিএফের মহাপরিচালক, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এএসসিসি অ্যান্ড এসের কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com