August 18, 2026, 2:28 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

ভোলার গ্যাস দিয়েই নতুন সার কারখানা স্থাপন করা হবে : শিল্প উপদেষ্টা

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 168 Time View
199

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ভোলার বিশাল গ্যাস সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই জেলায় নতুন একটি আধুনিক ইউরিয়া সার কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। এই সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সরকার ইতোমধ্যে প্রস্তাবিত দুটি স্থান পরিদর্শন করেছে। আজ ১৪ নভেম্বর (শুক্রবার) দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ইউরিয়া সার কারখানার স্থাপনযোগ্য দুটি স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় উপদেষ্টা এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ‘ভোলায় প্রচুর গ্যাস রয়েছে। দেশের অন্য জেলায় এত গ্যাস মজুদ নেই। ভোলার এই গ্যাস আমরা দেশের উন্নয়ন ও কৃষিখাতে কাজে লাগাতে চাই। সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে এবং সবকিছু অনুকূলে থাকলে দ্রুতই কাজ শুরু হবে।’

শিল্প উপদেষ্টা জানান, নতুন সার কারখানা স্থাপনের ক্ষেত্রে জমি অধিগ্রহণের প্রয়োজন নাও হতে পারে। এতে প্রকল্পের সময় ও ব্যয় উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আমরা ইতোমধ্যে দুটি জায়গা পরিদর্শন করেছি। পরিবেশ, যানবাহন চলাচল, নদীপথ, বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর উপযোগিতা দেখে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিদর্শনের সময় শিল্প উপদেষ্টার সঙ্গে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

উপদেষ্টারা জানান, কৃষিখাতে সারের উৎপাদনের সক্ষমতা বাড়াতে এবং আমদানি নির্ভরতা কমাতে সরকার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভোলায় এই কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য স্থান নির্বাচন, অবকাঠামোগত সুবিধা এবং পরিবেশগত প্রভাব বিবেচনায় বিভিন্ন তথ্য উপদেষ্টাদের সামনে উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com