August 27, 2026, 7:51 pm
সর্বশেষ সংবাদ:
৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এখন জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা সংসদ সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে এখানে আসেননি: শফিকুর রহমান আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হাসনাতের প্রশ্ন ‘তিনি সফল না ব্যর্থ?’ তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে হট্টগোল বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচারে চার পুলিশ সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : Saturday, November 15, 2025
  • 151 Time View

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে (১৬) হত্যা এবং তার মা তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামি লিমন মিয়ার (৩৪) বক্তব্য গণমাধ্যমে আসায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার বিকেলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন- উপপরিদর্শক (এসআই) আবু শাহাদাত, কনস্টেবল আব্দুস সবুর, মাহফুজার রহমান ও মিঠু সরদার। তারা নগরীর রাজপাড়া থানায় কর্মরত ছিলেন। তাদের থানা থেকে প্রত্যাহার করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে এই চারজনকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, বরখাস্তের এই সংখ্যাটা আরও বাড়বে। আরও কারা দায়িত্বে অবহেলা করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে।

গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হয় তাওসিফ। হামলায় গুরুতর আহত হন তাসমিন নাহার লুসী। হামলাকারী নিজেও আহত হন।

হাসপাতালে ভর্তি করার পর অভিযুক্ত লিমন মিয়াকে হেফাজতে নেয় পুলিশ। ওই সময় লিমন গণমাধ্যমে ক্যামেরার সামনে কথা বলেন। পরে এ ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় আদালত শনিবার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে শোকজ করেছেন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখা দিতে বলা হয়েছে। এছাড়া আসামি লিমন মিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com