August 18, 2026, 9:01 am
সর্বশেষ সংবাদ:
পত্রিকা: ‘পে-স্কেল চূড়ান্ত: দুই ধাপে বাস্তবায়ন’ সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর শুনানি দুপুরে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমবে খাল খনন-কৃষক কার্ড-ডাটাবেজ নিয়ে কৃষকের পাশে সরকার ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে চীনা প্রতিষ্ঠানে ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল

২০২৬ সালে সাপ্তাহিক ছুটির বাইরে ব্যাংক বন্ধ ১৯ দিন

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 203 Time View
225

বিভিন্ন দিবস ও উৎসবকে কেন্দ্র করে আগামী বছর মোট ২৬ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ৩১ ডিসেম্বর ও ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে লেনদেন হবে না। সব মিলিয়ে এই ২৮ দিনের মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের বাইরে ব্যাংক বন্ধ থাকবে ১৯ দিন। রোববার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

ধর্মীয় দিবসের সম্ভাব্য ছুটির তারিখ ঘোষণা করলেও তা চাঁদ দেখার ওপর নির্ভারশীল। এ ক্ষেত্রে ছুটির তারিখ হেরফের হতে পারে। আগামী বছর প্রথম সরকারি ছুটি থাকবে শবেবরাত উপলক্ষে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবার। শবেকদর উপলক্ষে ১৭ মার্চ মঙ্গলবার ব্যাংক বন্ধ। এরপর ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২৩ মার্চ সোমবার ঈদুল ফিতরের ছুটি। দুদিন অফিস হয়ে ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছুটি থাকবে। চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল মঙ্গলবার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ব্যাংক বন্ধ থাকবে।

বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল মঙ্গলবার এবং মে দিবস উপলক্ষে ১ মের বন্ধ পড়েছে শুক্রবার। উদুল আজহা উপলক্ষে ২৬ মে শনিবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত ছুটি। এরপর আশুরার বন্ধ পড়েছে ২৬ জুন শুক্রবার। ১ জুলাই বুধবার ব্যাংক হলিডে উপলক্ষে লেনদেন হবে না। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ৫ আগস্ট বুধবার ছুটি থাকবে। একই মাসের ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবীর বন্ধ। জন্মাষ্টমীর বন্ধ পড়েছে ৪ সেপ্টেম্বর শুক্রবার। দুর্গাপূজার বন্ধ থাকবে ২০ ও ২১ অক্টোবর মঙ্গল ও বুধবার। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবসের বন্ধ। বড়দিনের বন্ধ পড়েছে ২৫ ডিসেম্বর শুক্রবার। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডের কারণে লেনদেন হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com