August 18, 2026, 12:04 pm
সর্বশেষ সংবাদ:
রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, November 17, 2025
  • 154 Time View
176

প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্য ও কৃষ্টি জানাতে ইতালির ভিসেন্সায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১৬ নভেম্বর) স্থানীয় বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ভিচেন্সায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ছিল বাঙালি ঐতিহ্যবাহী পিঠা উৎসব যেখানে নারীরা নিজ হাতে তৈরি ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, মুগ পাক্কন, কাটা পিঠা, সেমাই পিঠা, মুক সল্লা পিঠা, কলই পিঠা, ঝিনুক পিঠা, বিবি খানা পিঠা, ফুলি পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, নারকেল ফুল পিঠাসহ নানান ধরনের পিঠা উপস্থাপন করেন। পাশাপাশি ছিল শিশু-কিশোরদের জন্য খেলাধুলার আয়োজন যা অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত।

বাঙালিদের প্রাণ মেলানোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান ফ্রান্সেস্কো জেরিলির নেতৃত্বে ভিসেনজা পুলিশ সদর দপ্তরের প্রতিনিধিত্বকারী দুইজন পরিদর্শক, ভিছেন্সা পৌর কাউন্সিলর মাত্তিয়া পিলান, ইতালিয়ান পুলিশ কর্মকর্তা লুকা পালমা, ইমিগ্রেশন পরামর্শক আদ্রিয়ানা।

আয়োজক বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকে আমরা আমাদের শিকড়কে ভুলে যাই না। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি চর্চা ও প্রজন্ম থেকে প্রজন্মে তা পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। তারা আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে ভোজের আয়োজন করা হয় এবং সবাই প্রবাসে থেকেও পিঠা উৎসব আনন্দে একত্রিত হওয়ার অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এতে অংশগ্রহণ করেন ভিচেন্সা কমিউনিটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি শেখ , প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক জাহাঙ্গীর হুসেন বাবলু, অর্থ সম্পাদক শিবলী সাদিক, ধর্ম সম্পাদক জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ও সহসভাপতি সেলিম হুসাইন, মইনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, মহিন উদ্দিন, সহপ্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, সহসাংস্কৃতিক সম্পাদক মামুন সহক্রীড়া সম্পাদক মঞ্জুর রহমান। কার্যকরী পরিষদ সদস্য রকুন মুহাম্মেদ, মো. মুরাদ, মতি, বশির, বিজয় বেপারী। প্রধান উপদেষ্টা আফিল উদ্দিন , উপদেষ্টা খান মাহমুদ , জামাল উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com