October 2, 2026, 6:27 pm
সর্বশেষ সংবাদ:
সিজারিয়ানের পর পেটে গজ রেখে সেলাই, সংকটাপন্ন বীথি বাঁচতে চান সন্তানের জন্য ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী

উচ্চশিক্ষার গন্তব্য নির্বাচন সহজ করতে পিএফইসি গ্লোবালের ‘মাল্টি-ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন ডে’

Reporter Name
  • Update Time : Tuesday, November 18, 2025
  • 198 Time View

বিদেশে উচ্চশিক্ষায় যেতে গেলে কোন দেশে কী পড়া যায়, আবেদন–প্রক্রিয়া কীভাবে চলে বা ব্যয় কত হতে পারে—এসব প্রশ্নে অনেক শিক্ষার্থীই বিভ্রান্ত হয়ে পড়েন। শিক্ষার্থীদের এই দ্বিধা দূর করতে শিক্ষা–পরামর্শদাতা প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন ডে’।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর ২০২৫, ধানমন্ডি ২৭–এর সীমা ব্লসম টাওয়ারে পিএফইসি গ্লোবালের ধানমন্ডি কার্যালয়ে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, ইউরোপ, জাপান, নিউজিল্যান্ড ও মালয়েশিয়াসহ জনপ্রিয় আটটি দেশে পড়াশোনার সুযোগ সম্পর্কে সরাসরি জানতে পারবেন। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পাঠ্যবিষয় নির্বাচন, শিক্ষাব্যয়, বৃত্তি এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেবেন।

পিএফইসি গ্লোবালের কর্তৃপক্ষ জানান, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা যেন নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন—এটিই তাদের প্রধান লক্ষ্য। তাদের মতে, সঠিক দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রস্তুত করতে আরও আত্মবিশ্বাসী হন।

অনুষ্ঠানে অংশ নিলে শিক্ষার্থীরা শতভাগ পর্যন্ত বৃত্তির সুযোগ, আবেদন–ফি মওকুফ, এবং সরাসরি আবেদন জমা দিলে স্মার্ট ঘড়ি উপহার পাবেন। পাশাপাশি ইংরেজি দক্ষতা উন্নয়নের কোর্সে ২৫ শতাংশ ছাড়ও থাকছে, যা বিদেশে পড়ার প্রস্তুতিকে আরও সহজ করবে।

যারা প্রথমবার বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই আয়োজন হবে এক জায়গায় সব প্রয়োজনীয় তথ্য পাওয়ার নির্ভরযোগ্য কেন্দ্র। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছে বিশেষ উপহারও।

পিএফইসি গ্লোবাল জানায়, বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণে শিক্ষার্থীরা যেন ঝামেলাহীনভাবে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পান—এটিই এই আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পিএফইসি গ্লোবালের কল সেন্টার, ফেসবুক পাতা বা অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com