August 18, 2026, 1:39 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

ভারতকে হারানোয় বাংলাদেশ দলকে মির্জা ফখরুলের অভিনন্দন

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 183 Time View
222

দীর্ঘ ২২ বছর পর দেশের ফুটবল মাঠে ভারতকে পরাজিত করায় বাংলাদেশ ফুটবল টিম ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি এই অভিনন্দন জানান।

বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসচিব বলেন, অভিনন্দন, ২২ বছর পর দেশের ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের পর আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের ফুটবল টিম।

মির্জা ফখরুল আরও বলেন, ১১ মিনিটে শেখ মোরসালিনের করা গোলটিকে ধরে রেখে ১-০ গোলেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি জিতল বাংলাদেশ। প্রত্যাশিত এ বিজয়ে বাংলাদেশ ফুটবল টিম ও কর্মকর্তাদের অভিনন্দন।

সর্বশেষ, ২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে এসেছিল ভারতের বিপক্ষে জয়। জাতীয় স্টেডিয়ামে আজ মুন্নার আত্মা যেন ভর করেছিল শেখ মোরসালিনের ওপর। তার গোলেই যে ভারতকে ১-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com