July 1, 2026, 11:31 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

পীরগাছার ৮ ‘জুলাই যোদ্ধার’ নাম বাতিল

Reporter Name
  • Update Time : Wednesday, November 19, 2025
  • 121 Time View
153

জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগঅসঙ্গতির কারণে রংপুর বিভাগের ৫৩ জনজুলাই যোদ্ধারগেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

সোমবার (১৭ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ৫৩ জন জুলাই যোদ্ধাদের মধ্যে পীরগাছার রয়েছেন আটজন।

তারা হলেন- উপজেলা ছাওলা ইউনিয়নের জ্ঞানগঞ্জ বাজার (নারায়ণপুর) গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে মো. কামরুল হাসান (১১৯৩), মো. আব্দুল জলিলের ছেলে মো. মোতাহার হোসেন (১১৯৫), ওসমান গনির ছেলে মো. মজনু মিয়া (১১৫৭) ও একই ইউনিয়নের কিশামত ছাওলা গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. আশাদুজ্জামান (১১৯৪), আদম বড়াইপাড়া গ্রামের মো. কছিম উদ্দিনের ছেলে মো. আব্দুল হাকিম (১১৯৬)।

এছাড়াও ইটাকুমারী ইউনিয়নের কামদেব গ্রামের মো. সাখাওয়াত হোসেনের ছেলে মো. আনারুল ইসলাম (১১৯৭), কান্দি ইউনিয়নের দাদন গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মো. ওমর ফারুক (১০৭৬) এবং পীরগাছা ইউনিয়নের অনন্তরাম (মাছুয়াপাড়া) গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. আব্দুর রাজ্জাক (১২০০)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নম্বর ৩০, ২০২৫)-এর ১১ (৪) ধারা এবং Rules of Business 1996 Gi Schedule-1 (Allocation of Business) এর ক্রমিক নম্বর ২৩ এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ ‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে এই ৫৩ জনের গেজেট সরকার কর্তৃক বাতিল করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ জন। তবে, এবারই প্রথম ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল করার মতো পদক্ষেপ নিচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। সরকারি তালিকায় ‘অতি গুরুত্বর আহত’ (ক), ‘গুরুত্বর আহত’ (খ) ও ‘আহত’ (গ) এই তিন শ্রেণিতে এখন পর্যন্ত মোট আহত বা জুলাই যোদ্ধা ১৩ হাজার ৮০০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com