October 3, 2026, 3:08 am
সর্বশেষ সংবাদ:
রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য

পাশে দাঁড়িয়ে ছিলেন, ট্রেন আসতেই দৌড়ে ঝাঁপ দিলেন বৃদ্ধ

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 152 Time View

পাবনার ঈশ্বরদীতে রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর আলম নামে এক বৃদ্ধ। ট্রেন আসতেই দৌড়ে গিয়ে নিচে ঝাঁপ দেন তিনি। রোববার (২৩ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী পৌর শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম (৬৫) ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকার ঈমান আলী সরদারের ছেলে।

ঈশ্বরদী রেলগেটে দায়িত্বরত গেটকিপার ফাহিম হোসেন জানান, দুপুরে গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আম্মানগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রেলগেট অতিক্রম করে ঈশ্বরদী জংশন স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় রেলগেটের অদূরে দাঁড়িয়ে থাকা জাহাঙ্গীর আলম দৌড়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে তার শরীর থেকে মাথা ও বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃদ্ধের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় (ইউডি) মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com