October 3, 2026, 4:03 am
সর্বশেষ সংবাদ:
টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 189 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর চালানো বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতের এই হামলায় খোস্তের গরবুজ জেলার একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, পাকিস্তানি বাহিনী স্থানীয় বাসিন্দা কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে অতর্কিতে বোমা ফেলে। নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে।

এছাড়া কুনার ও পাকতিকা প্রদেশেও পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তালেবান প্রশাসন, যেখানে আরও অন্তত চারজন আহত হয়েছে। পাকিস্তান এখনো এ নিয়ে কোনো মন্তব্য জানায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com