July 1, 2026, 5:22 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

জ্যেষ্ঠ নেতাদের ‘ভাষার দুর্ভিক্ষ’ অভিযোগ করে এনসিপি নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 142 Time View
164

নিউজ ডেস্ক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম (বাবু) ‘দলের জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষ’ অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন।

গত সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ২৯ জুন উপজেলার ২১ সদস্যের কমিটি গঠিত হয়েছিল।

বদিউল আলম পোস্টে উল্লেখ করেন, দলের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তিনি লক্ষ্য করেছেন, উপজেলার জ্যেষ্ঠ নেতাদের ভাষা নিকৃষ্ট ও শালীনতার বাইরে। বিশেষ করে ১৮ অক্টোবর জেলা শাখার আয়োজিত এক অনলাইন সভায় এ ধরনের ভাষা ব্যবহারের কারণে তিনি হতাশ হয়েছেন। তিনি বলেন, “এ ধরনের নেতাদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছা নেই।”

এ বিষয়ে মুঠোফোনে তিনি গণমাধ্যমকে বলেন, “দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহার করা ভাষা শালীনতার মধ্যে পড়ে না, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিলাম।”

উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন জানিয়েছেন, পদত্যাগের খবর তারা ফেসবুক পোস্ট থেকে জানতে পেরেছেন। তবে লিখিত কোনো নোটিশ এখনও হাতে পাননি। তিনি বলেন, “বদিউল আলম কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকলেও কার্যক্রমে সক্রিয় ছিলেন না। তার পদত্যাগে দলের কার্যক্রমে বিশেষ কোনো প্রভাব নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com