July 1, 2026, 9:19 pm
সর্বশেষ সংবাদ:
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

সুষ্ঠু নির্বাচনে যারা আসবে তাদের অভিনন্দন

Reporter Name
  • Update Time : Wednesday, November 26, 2025
  • 65 Time View
94

<বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন হোক, যেই ক্ষমতায় আসুক তাদের অভিনন্দন জানাবে জামায়াত। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের উদ্যোগে মিরপুরের পিএসসি কনভেনশন হলে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, স্বৈরাচার সরকারের আমলে তিনটি নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারেনি। দেশ গড়ার কাজে নারী-পুরুষ সবাই অংশ নেবে। তিনি আরও বলেন, কেউ যদি চোখ, মুখ না ঢাকেন জামায়াত কাউকে বাধ্য করবে না। জামায়াতের অঙ্গীকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, এখনো সংস্কার হয়নি, কেউ না কেউ কোনো না কোনো সংস্কারে বাধা দিয়েছে। এটা চাই না, ওটা চাই না। শুধু চায় নির্বাচন। তবে আমরা যেনতেন নির্বাচন চাই না। সুষ্ঠু নির্বাচন চাই। এর আগে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা সফররত রিপাবলিক অব কসোভোর সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রিফাত লতিফি। গতকাল বিকালে জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com