October 3, 2026, 4:21 pm
সর্বশেষ সংবাদ:
দত্তকের নামে ফেসবুকে শিশু কেনাবেচা, কীভাবে চলছে এই চক্র ফ্লাইদুবাইয়ের সহকারী পাইলট ‘কুঠার’ দিয়ে প্রধান পাইলটকে আঘাত করেন: আরব আমিরাত কোনো আশা নেই, তবুও কেন মানুষ সম্পর্কে দিনের পর দিন থেকে যায় এনআইডি-পাসপোর্টের মতো অনলাইনে করতে হবে বিয়ের নিবন্ধন: আইনমন্ত্রী জার্মানিতে পড়ার স্বপ্ন যাঁদের জেনে নিন আবেদন, ভিসা ও খরচের খুঁটিনাটি এক উঠানে সকাল পর্যন্ত রাখা হয় চার খাটিয়া, পরে পারিবারিক কবরস্থানে দাফন অভিষেক–তিলকের ঝড়ে পাকিস্তানকে হারাল ভারত, জিতল সোনা কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী লরিবহর ফ্রান্সে গ্রেপ্তার ১৭০০-এর বেশি: শিক্ষার্থীদের বিক্ষোভ কেন সহিংসতায় গড়াল মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে

একাত্তরে গণহত্যার সহযোগী হলেও এখন তাদের সুযোগ নেই: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025
  • 188 Time View

নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা বলছে, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে গণহত্যা (জেনোসাইড) ঘটবে। ৭১ সালের গণহত্যার সহযোগী হলেও এখন আর তাদের সুযোগ নেই। ফখরুল বলেন, বিএনপি হিংসার রাজনীতি করে না, প্রতিশোধ নিতে চায় না এবং ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করছেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনা জরুরি। তিনি দিনাজপুর-৪ আসনের জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com