August 28, 2026, 6:46 pm
সর্বশেষ সংবাদ:
কোটি টাকার বালুমহাল, ইজারাদারের তথ্য দিতে নারাজ প্রশাসন চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘কিছুই জানি না’ হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর চেয়ারম্যানের আশ্বাসে প্রথম সংসার ছেড়ে বিপাকে শিক্ষিকা মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ট্রাম্পের মিত্রদের ভোলবদল: যুক্তরাষ্ট্রে হবে কি ক্ষমতার পালাবদল? খাল দখল করে গোলাম দস্তগীর গাজীর কারখানা নির্মাণ, উদ্ধারে স্মারকলিপি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে কেন চায় ভারত? আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি

নির্বাচনের তারিখ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে: সিইসি

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 161 Time View

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

গণভোট সম্পর্কে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি উল্লেখ করে সিইসি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে জনগণকে ভোটের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালাবে। এ জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি জানান, আগে কখনোই পরিস্থিতি খুব ভালো ছিল না, তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, তবে সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে।

মক ভোটিং প্রসঙ্গে সিইসি বলেন, আইডিয়াল পরিস্থিতিতে নির্বাচন করাতে হলে কী ধরনের পরিবেশ প্রয়োজন, তা পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৫ বছরে অনেকেই ভোটদানের প্রক্রিয়া কাছ থেকে দেখেননি। তাই জনগণকে প্রক্রিয়াটি দেখানো এবং শেখানোর জন্যই মক ভোটিং অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে, সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com