October 3, 2026, 4:07 am
সর্বশেষ সংবাদ:
টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

মিয়ানমারের জান্তা শাসনামলে দেশ ছাড়া নাগরিকদের ফিরে আসার আহ্বান

Reporter Name
  • Update Time : Saturday, November 29, 2025
  • 173 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
জান্তা শাসনামলে মিয়ানমারের যেসব নাগরিক দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র বা অন্যত্র চলে গেছেন, তারা চাইলে আবার ফিরে আসতে পারেন, বলেছেন জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে মিয়ানমারের অভিবাসীদের সাময়িক আইনি স্বীকৃতি (টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস) সুবিধা বাতিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার প্রেক্ষিতে এমন কথা বলেন জান্তা প্রধান। খবর- ইরাবতী

‘যে ৪,০০০ মিয়ানমারের নাগরিকের সাময়িক আইনি স্বীকৃতি বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, তাদের গ্রহণ করার বন্দোবস্ত করছি আমরা,’ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন মিন অং হ্লাইং।

মিয়ানমার সফরে আসা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে এই সংবাদ সম্মেলনে জান্তা প্রধান আরও বলেন, “তাদের নাম যদি ভোটার তালিকায় থাকে, তাদের ভোটাধিকার আমরা নিশ্চিত করব।

মিয়ানমারের যেসব নাগরিক রাজনৈতিক বা অন্য কোনো কারণে দেশ ছেড়ে গেছেন, তাদের দেশে ফিরতে এবং শান্তিপূর্ণভাবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে স্বাগত জানাবে জান্তা সরকার, দাবি করেন মিন অং হ্লাইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com