November 17, 2026, 4:50 pm
সর্বশেষ সংবাদ:
গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’ মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আর কাউকে হতে দেওয়া হবে না: সারজিস আলম

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 113 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি ) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আর কেউ হতে পারবে না এবং কাউকে হতেও দেওয়া হবে না ।

শনিবার (২৯শে নভেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এনসিপির ইউনিয়ন কমিটি প্রকাশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “গণ-অভ্যুত্থানে র মাত্র একটি ধাপ পার হয়েছে, সামনের নির্বাচন হলো পরবর্তী ধাপ। ধর্মবা সংখ্যার বিচার না করে, যখন যারা জুলুমের শিকার হবে, এনসিপি তাদের পক্ষেই দাঁড়াবে।”

আগামী সংসদ নির্বাচনে এনসিপির পক্ষে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “কোনো দল, ব্যক্তি বা বয়স দেখে নয়; যারা দুর্নীতির বিরুদ্ধে এবং সৎ ও ন্যায়ের পক্ষে—সে যে দলেরই হোক না কেন, তাদের ভোট দিন।”

তিনি আরও বলেন, “আমরা ৫ বছরে ৩ মাসের কোকিল হতে চাই না, আমরা ৫ বছরই জনগণের ভাই এবং সন্তান হিসেবে পাশে থাকতে চাই। ‘কোটা না মেধা—মেধা মেধা’ স্লোগান দিয়ে রাজনীতি করতে এসে বাংলাদেশে আর কোনো দুর্নীতি চাই না।”

প্রার্থী ঘোষণা বক্তব্যের এক পর্যায়ে সা রজিস আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে এনসিপির দলীয় প্রার্থী হিসেবে আসাদ শিশিরের নাম ঘোষণা করেন।

সভার শুরুতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com