November 17, 2026, 5:38 pm
সর্বশেষ সংবাদ:
আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন, সংখ্যা কতটি পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন গাজীপুরে পোশাকশ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 274 Time View

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)- সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং ২০২৫-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএ এর সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার কক্সবাজারের বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি বিভিন্ন স্থান হতে আগত সদস্যদের ধন্যবাদ জানান এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্ষম জাতি গঠনের গুরুত্ব উল্লেখ করেন। তিনি ৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত আরম্ভের পরিকল্পনা সকলকে অবহিত করেন এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বিওএ’র সম্পাদিত কার্যক্রমের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং একই অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৮.০০ কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভুক্ত ফেডারেশন হিসেবে বিওএ এর এ্যাফিলিয়েশন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিওএ’র বর্তমান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদ (২০২৫-২০২৯) পর্যন্ত বর্ধিত করা হয়। পরিশেষে কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৯) এর চূড়ান্ত ফলাফল সভায় উপস্থাপন করা হয়।

উক্ত সভায় সভাপতি নবনির্বাচিত সহ-সভাপতি, মহাসচিবসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ক্রীড়া উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায় তাঁরা অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদায়ী কমিটির মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, নির্বাচন কমিশনার এবং কমিশনের সদস্যদের একটি সুশৃঙ্খল ও সফল নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com