July 1, 2026, 4:25 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ফের অভ্যুত্থানে জেন-জি, উত্তাল এশিয়ার আরেক দেশ

Reporter Name
  • Update Time : Monday, December 1, 2025
  • 286 Time View
329

বাংলাদেশ ও নেপালে সফল অভ্যুত্থানের পর এবার সরকারবিরোধী আন্দোলনে উত্তাল এশিয়ার আরেক দেশ ফিলিপাইন। সরকারি বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়রের পদত্যাগের দাবিতে রোববার (৩০ নভেম্বর) রাস্তায় নেমেছেন হাজারো জেন-জি বিক্ষোভকারী।

কিলুসাং বায়ান কনট্রা-কুরাকট (কেবিকেক) বা দুর্নীতিবিরোধী আন্দোলন নামে জেন-জি নেতৃত্বাধীন প্ল্যাটফর্মটি ম্যানিলার লুনেটা ন্যাশনাল পার্ক থেকে বিক্ষোভ মিছনের আয়োজন করে, যেখান থেকে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের উদ্দেশে অগ্রসর হয়। খবর ওয়াশিংটন টাইমস

মিছিলে অংশ নেওয়া অনেকেই প্রেসিডেন্ট মারকোস ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের কাগজের প্রতিমূর্তি বহন করেন, যেখানে তাদের ‘দুর্নীতিগ্রস্ত কুমির’ হিসেবে দেখানো হয়। কারও হাতে ছিল—‘মারকোস পদত্যাগ করো’, ‘সব দুর্নীতিবাজ রাজনীতিবিদকে জবাবদিহির আওতায় আনো’—এমন নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড।

আয়োজকদের দাবি, এদিনের বিক্ষোভে জনসমাগম ছিল ২০ হাজারেরও বেশি—যা সাম্প্রতিক সময়ে ট্রিলিয়ন-পেসো দুর্নীতি কেলেঙ্কারি ঘিরে জনরোষের সবচেয়ে বড় প্রকাশ।

অভিযোগ অনুসারে, প্রেসিডেন্ট মারকোসের ঘনিষ্ঠ রাজনীতিবিদসহ প্রভাবশালী ব্যক্তিরা বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তি থেকে ঘুষ গ্রহণ করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। এসব প্রকল্প হয় নিম্নমানের ছিল, অথবা কখনো বাস্তবায়িতই হয়নি। এর মধ্যে সাম্প্রতিক দুটি ভয়াবহ টাইফুনে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর এ পর্যন্ত দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। মামলায় অভিযুক্ত সাবেক আইনপ্রণেতা জালদি কো দাবি করেন, বাজেট কমিটির প্রধান থাকার সময় প্রেসিডেন্ট মারকোস তাকে সন্দেহজনক জনপরিকল্পনা প্রকল্পে ১.৭ বিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ যুক্ত করার নির্দেশ দেন।

তবে সব অভিযোগই অস্বীকার করেছেন প্রেসিডেন্ট মারকোস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com