November 17, 2026, 4:26 pm
সর্বশেষ সংবাদ:
ফিজিতে বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর উদ্যোগ সরকারের এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা সরকারি চাকরিজীবী কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কি না, তা তদারকি হচ্ছে: তথ্য উপদেষ্টা গণমাধ্যমের খবরকে ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য বলা যায় না: তথ্য উপদেষ্টা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন এলাকায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ‘গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে মারণাস্ত্র বা লাইভ বুলেট ব্যবহার করবে না আনসার’ মুখের দুর্গন্ধের আড়ালে থাকতে পারে কোনো রোগ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ, অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সরবরাহের পরীক্ষা আজ, কী করা হবে প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন

জুরাইনে অটোরিকশা চালককে গুলি করে হত্যায় দুজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 223 Time View

রাজধানীর জুরাইনে সিএনজিচালিত অটোরিকশাচালক পাপ্পু শেখকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। তারা হলেন ইউসুফ সরদার ও উজ্জ্বল ওরফে কাঞ্চি।

গতকাল মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ইউসুফের বিরুদ্ধে তিনটি ও উজ্জ্বলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, জুরাইনের কবি নজরুল লেন কানা জব্বারের গলিতে গত সোমবার সন্ধ্যায় পাপ্পু শেখকে গুলি করে হত্যা করা হয়। তিনি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য পূর্ব জুরাইনের বাসা থেকে বের হন। পথে তাঁকে আটকে পরপর তিনটি গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় আদ্‌-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, স্থানীয় মাদক কারবারি বাপ্পারাজ ওরফে বাপ্পার সঙ্গে দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com