July 1, 2026, 4:51 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ভুলেও খাবেন না এই ৩ পানীয়, নষ্ট হতে পারে আপনার স্মৃতিশক্তি

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025
  • 100 Time View
132

বাইরে বের হলে নানা ব্যস্ততায় আমরা কী খাচ্ছি বা কী পান করছি, সেসব নিয়ে ভাববার সময় হয়ে ওঠে না অনেকেরই। অথচ আমাদের খাওয়া-দাওয়া ও পানীয়ের মধ্যেই লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে মস্তিষ্কের ক্ষতির আশঙ্কা।

সম্প্রতি নিউরোসায়েন্টিস্ট রবার্ট ডব্লিউ বি লাভ ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন, ৩টি সাধারণ পানীয় রয়েছে যা নিয়মিত খেলে মারাত্মক ক্ষতি হতে পারে মস্তিষ্কের। এতে স্মৃতিশক্তি কমে যাওয়ার পাশাপাশি দেখা দিতে পারে আরও নানা জটিলতা।

চলুন, জেনে নেওয়া যাক কোন তিন পানীয় সম্পর্কে সতর্ক করেছেন বিশেষজ্ঞ—

অ্যালকোহল

ভুলেও খাবেন না এই ৩ পানীয়, নষ্ট হতে পারে আপনার স্মৃতিশক্তি
মদ্যপানের ক্ষতিকর প্রভাব নতুন কিছু নয়। তবে রবার্ট জানান, অ্যালকোহল মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। এতে ঘুমের ব্যাঘাত ঘটে, স্মৃতিশক্তি দুর্বল হয়। শুধু তাই নয়, এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়, যা পরোক্ষভাবে মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। দীর্ঘদিন নিয়মিত অ্যালকোহল গ্রহণ করলে স্মৃতিভ্রষ্টতা বা অনিদ্রা দেখা দিতে পারে।

চিনি মেশানো সোডা

সাধারণ সোডা পানীয়তে উচ্চমাত্রায় চিনি থাকে, যা শরীরে শর্করার মাত্রা বাড়ানোর পাশাপাশি মস্তিষ্কে প্রদাহ তৈরি করে। এভাবে দীর্ঘমেয়াদি প্রদাহ অ্যালঝেইমার্সসহ নানা নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি বাড়ায়। গবেষণা বলছে, নিয়মিত চিনি মেশানো সোডা গ্রহণ করলে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি ৬৯ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। বিশেষজ্ঞের মতে, এমনকি ডায়েট সোডাও মস্তিষ্কের জন্য ক্ষতিকর।

কলের পানি

বর্ষাকালে ডায়রিয়া, আমাশয় ও পেটের অন্যান্য সমস্যা যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞরা এই সময় কলের পানি ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়ার পরামর্শ দেন। কারণ, সাধারণ ট্যাপ ওয়াটারে থাকা ফ্লুয়োরাইড নামের রাসায়নিক উপাদান মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে। যদিও দাঁতের সুরক্ষায় ফ্লুয়োরাইডের ব্যবহার প্রচলিত, তবে তা গিলে ফেললে বা নিয়মিত অপরিশোধিত জলরূপে গ্রহণ করলে দীর্ঘমেয়াদে স্নায়ুজনিত সমস্যার ঝুঁকি বাড়ে।

সতর্ক থাকলেই সুরক্ষা

মস্তিষ্ক সুস্থ রাখতে শুধু খাবার নয়, পানীয়ের দিকেও খেয়াল রাখা জরুরি। যেসব পানীয় সহজলভ্য এবং আমরা নিয়মিত পান করি, সেগুলোও হতে পারে নানা জটিলতার সূচনাস্থল।

বিশেষজ্ঞদের পরামর্শ, সঠিক জীবনযাপন এবং সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি পানীয় বাছাইয়েও সচেতন হওয়া দরকার। আগেভাগে সতর্ক হলে, ভবিষ্যতের অনেক শারীরিক ও মানসিক সমস্যা এড়ানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com