August 18, 2026, 1:38 pm
সর্বশেষ সংবাদ:
জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প

শিশু সাইমার নৃশংস হত্যার বিচার দ্রুত শেষ হবে : ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

Reporter Name
  • Update Time : Thursday, December 4, 2025
  • 174 Time View
222

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অপরাধীর চেয়ে আইনের হাত অনেক লম্বা। শিশু সাইমার নৃশংস হত্যার বিচার দ্রুত শেষ হবে, আর তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে কাউকে রেহাই দেওয়া হবে না। এই বিচার প্রক্রিয়ায় যারা বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত শিশু সাইমার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু সাইমার হত্যার তদন্ত বা বিচারকে কেউ প্রভাবিত করার চেষ্টা করলে তাকে আইনের সামনে দাঁড়াতেই হবে। যত বড় শক্তিশালীই হোক, আইনের ওপর কারো ছায়া পড়তে দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা আইনের শাসনে আস্থা ফিরিয়ে এনেছি। জুলাই বিপ্লবের পর দেশে কোনো ক্রসফায়ার নেই, গুম-নিখোঁজ ও মিথ্যা মামলার সংস্কৃতিও বন্ধ করা হয়েছে।

এখন আইন তার স্বাধীন গতিতেই চলবে।
এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার সকালে ঝিনাইদহ শহরতলির পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের ৪ বছরের কন্যা শিশু সাইমা আক্তার সাবা নিখোঁজ হয়। পরে রাত ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে ওই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com