July 1, 2026, 9:40 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

সাতক্ষীরায় প্যারাডাইস হোটেলের কক্ষে মিললো এক এনজিও কর্মীর লাশ

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025
  • 155 Time View
181

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সুমন কুমার দাস ( ৪৮) নামের এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত দশটার দিকে শহরে পলাশপোল এলাকার প্যারাডাইস নামক হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়ার সুমন কুমার দাস ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলা সদরের পরিমল চন্দ্র দাসের ছেলে। তিনি হার্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ক্রেডিট অফিসার পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

হোটেল মালিক মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান , শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের কথা বলে ৩০০ টাকা চুক্তিতে ভাড়া নেন। আজ রাত আটটার দিকে তার কোন সাড়া শব্দ না পেয়ে তিনি ঘটনাটি পুলিশকে জানান। পরে পুলিশ এসে হোটেলের কক্ষ ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । তবে প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com