August 18, 2026, 2:29 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

অবসর নিয়ে যা ভাবছেন সাকিব

Reporter Name
  • Update Time : Sunday, December 7, 2025
  • 135 Time View
171

গত বছর ভারত সফরে জাতীয় দলের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। গেল বছরের ৫ আগস্টে দেশের পট পরিবর্তনের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে মাগুরা-১ আসন থেকে সবশেষ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে বিতর্কিত হন সাকিব। আওয়ামী লীগের পতনের পর দেশে ফেরার সাহস পাচ্ছেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। যে কারণে বিদেশে বিভিন্ন লিগে খেলছেন।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। ফলে আমি প্রথমবার এই ব্যাপারে মুখ খুলতে যাচ্ছি। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এবং অবসর নেওয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। এটাই আমি চাই।’

ক্যারিয়ারে শেষ সিরিজে ভালো করলে খেলা চালিয়ে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেছেন, ‘না একদমই না। প্লেয়াররা কোনো কথা বললে নিজেদের কথায় অটল থাকাটা জরুরি। দ্রুত নিজেদের কথা বদলে ফেলে না কেউ। আমি খারাপ খেলি বা ভালো খেলি ব্যাপার না। পরের সিরিজে আমি খারাপও করতে পারি। আমার ইচ্ছা হচ্ছে সমর্থকদের কিছু ফিরিয়ে দেওয়া যারা সবসময় আমাকে সমর্থন করে গেছে। একটি হোম সিরিজ খেলে তিন ফরম্যাটের, আমি বিদায় জানাতে চাই।’

ব্যাটিং না বোলিং কোনটি বেশি উপভোগ করেন সাকিব? সাকিবের উত্তর, ‘ব্যাটিং বেশি উপভোগ করি কারণ এটা নিয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমার বেশি সাফল্য এসেছে বোলিংয়ে।’

বাংলাদেশে স্বাভাবিক জীবন নিয়ে সাকিব বলেছেন, ‘আসলে আমি স্বাভাবিক জীবন (নরমাল লাইফ) চাইনি কখনও। আমি সেখানে স্বাভাবিক জীবনেই ছিলাম। অনেক বেশি বন্ধু কোনোকালেই আমার ছিল না। আমি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছি। আমি যখন অনূর্ধ্ব-১৫ ক্রিকেট খেলি, আমার কোচ বলেছিলেন তুমি একদম জাতীয় দলে খেলবে। তখন কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে যেতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে পারবে না। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ফলে আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করেছি। ফলে আমার লাইফ সেখানে (বাংলাদেশে) নরমালই ছিল। বিশেষ করে যখন আমার বাড়িতে (মাগুরায়) যেতাম, একদম স্বাভাবিক জীবন ছিল। সেখানে বাইরে যেতাম, তারা আমাকে বলত, এই ফয়সাল এখানে এসো। এ কারণেই মাগুরাকে অনেক পছন্দ করতাম।’

বর্তমান জীবন নিয়ে সাকিব বলেছেন, ‘নিউইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে। আমি যদি অনেকের সাথে থাকতে চাই অনেক বাংলাদেশির সাথে, চাইলে পারি, একা থাকতে চাইলে সেটাও পারি। এটাই বড় ব্যাপার।’

বাংলাদেশে ফিরতে চান? জবাবে সাকিব বলেছেন, ‘অবশ্যই ফিরতে চাই। আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশে ফিরে যাব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com