August 18, 2026, 3:20 pm
সর্বশেষ সংবাদ:
জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ

মর্যাদাপূর্ণ ‘আয়রনম্যান’ রেস সম্পন্ন করলেন বাংলাদেশের আল আমিন

Reporter Name
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 109 Time View
151

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লা কুইন্টায় অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশের অ্যাথলেট মো. আল আমিন মিয়া।

সাঁতার, সাইক্লিং ও দৌড়—এই তিন ধাপের সম্মিলিত চ্যালেঞ্জিং ইভেন্টে তিনি ৬ ঘণ্টা ৫৬ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে রেস সম্পন্ন করেন। এর মধ্যে ছিল ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড়।

৩৮ বছর বয়সী এই অ্যাথলেট বয়সভিত্তিক ৩৫-৩৯ গ্রুপে ২০৭ জনের মধ্যে ১৮৪তম অবস্থানে কর নেন। মোট ২ হাজার ২৬৯ প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ১ হাজার ৮৭৪ তম। এ ইভেন্টে শীর্ষ তিনে স্থান পান যুক্তরাষ্ট্রের স্যাম লং, কানাডার লায়োনেল স্যান্ডার্স এবং জ্যারাশন লন্ড্রি।

প্রতিযোগিতা শেষে আল আমিন বলেন, এটি জীবনের অন্যতম বড় অর্জন। কঠোর প্রস্তুতি, শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা ছাড়া এ রেস শেষ করা সম্ভব ছিল না। বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আমি গর্বিত।

বহুদিন ধরেই ‘রান ফর বাংলাদেশ’ উদ্যোগের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন আল আমিন। তিনি লাদাখ হাফ ম্যারাথন (২০২২), টাটা মুম্বাই ম্যারাথন (২০২৩), ব্রাইটন-সিডনি ম্যারাথন (২০২৪) এবং লস অ্যাঞ্জেলেস ম্যারাথনসহ বেশ কয়েকটি বড় ইভেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

আগামী বছর কানাডায় আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেয়ার পরিকল্পনাও জানিয়েছেন বাংলাদেশের এই অ্যাথলেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com