November 17, 2026, 12:32 pm
সর্বশেষ সংবাদ:
ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি তিন জেলাকে যুক্ত করে দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির, দ্বিতীয় যমুনা হবে কোথায়

মডেলকে ‘নোংরা’ স্পর্শ, পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name
  • Update Time : Saturday, December 13, 2025
  • 209 Time View

বিনোদন ডেস্ক:
মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি মন্দিরে মডেল ও অভিনেত্রী লিশালিনি কারানানকে পুরোহিতের হাত থেকে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ উঠেছে। সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়া লিশালিনি সামাজিক মাধ্যমে এই ঘটনা শেয়ার করে উল্লেখ করেন, মন্দিরে পূজা দিতে গিয়ে পুরোহিত তার প্রতি অশ্লীল আচরণ করেছেন।

লিশালিনি জানান, মন্দিরে পূজা দেওয়ার সময় পুরোহিত তাকে পবিত্র পানি ছিটিয়ে দিতে দীর্ঘ সময় অপেক্ষা করান। পরে তিনি অফিসের উদ্দেশে যাচ্ছিলেন, তখন পুরোহিত তার গায়ে একটি তীব্র গন্ধযুক্ত তরল ছিটিয়ে দেন।
যা ফুলের সুগন্ধযুক্ত ছিল। এরপর পুরোহিত লিশালিনিকে তার পরনের পাঞ্জাবি-স্যুট খুলতে বলেন, যা তিনি অস্বস্তির কারণে করতে পারেননি।

তখন পুরোহিত মন্ত্রপাঠ শুরু করে আচমকাই লিশালিনির ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে নোংরা স্পর্শ করতে থাকেন এবং এটিকে আশীর্বাদের অংশ হিসেবে বোঝানোর চেষ্টা করেন। লিশালিনি তার পোস্টে উল্লেখ করেছেন, তিনি এর থেকে বড় ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যা লিখতে তিনি অক্ষম।

মালয়েশিয়ার পুলিশকে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। ওই মন্দিরের প্রধান পুরোহিত অন্যত্র থাকার কারণে এই পুরোহিত অস্থায়ীভাবে পূজার দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি পুলিশি অনুসন্ধানে রয়েছেন এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com