July 2, 2026, 6:25 pm
সর্বশেষ সংবাদ:
সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া ‘জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ’ পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের শুভ উদ্বোধন মোমবাতির আলোয় গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করল ছাত্রদল জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় ক্ষোভ জামায়াতের টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ১১ দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার ‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া প্রবেশ নিষেধ

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025
  • 130 Time View
159

নিরাপত্তার কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত যেকোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

রোববার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তাজনিত কারণে এ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত। প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিযুক্ত আইনজীবীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, এ আদালতে আগত কিছু বিচারপ্রার্থী, মামলা সংশ্লিষ্ট ব্যক্তি ও অপ্রত্যাশিত ব্যক্তি সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ করছেন, যা আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকার্য পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তাজনিত কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়া বিচারপ্রার্থী কিংবা ‘অপ্রত্যাশিত’ যেকোনো ব্যক্তির প্রবেশাধিকার সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ যেকোনো প্রকার অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এ আদেশ ১৫ ডিসেম্বর সোমবার থেকে কার্যকর হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com