July 2, 2026, 6:01 pm
সর্বশেষ সংবাদ:
সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া ‘জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ’ পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের শুভ উদ্বোধন মোমবাতির আলোয় গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করল ছাত্রদল জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় ক্ষোভ জামায়াতের টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ১১ দলের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে: গোলাম পরওয়ার ‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

হাদির ওপর হামলা: আওয়ামীপন্থিদের উল্লাস শনাক্ত

Reporter Name
  • Update Time : Monday, December 15, 2025
  • 132 Time View
169

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে ঘিরে আওয়ামীপন্থিরা অপতথ্য প্রচার এবং উল্লাস প্রকাশ করেছেন বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানায়, গত নভেম্বর থেকে আওয়ামীপন্থিরা শরিফ ওসমান হাদিকে হামলার হুমকি দিয়ে আসছিলেন।

আরও বলা হয়েছে, হামলার ঘটনার পর আওয়ামীপন্থিরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ান এবং প্রকাশ্যে উল্লাসও দেখান।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আওয়ামী এক্টিভিস্টদের একটি অংশ হামলার দায় বিএনপি ও জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করেন। পরে অভিযুক্ত ফয়সালের ছাত্রলীগ সংশ্লিষ্টতার তথ্য সামনে এলে তা অস্বীকার করে নতুন করে অপতথ্য প্রচার শুরু করা হয়।

একই সঙ্গে হামলার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীপন্থিদের উল্লাস প্রকাশের একাধিক উদাহরণও শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। দেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান হিসেবে বাংলাফ্যাক্ট গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধের পাশাপাশি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com