October 2, 2026, 9:32 pm
সর্বশেষ সংবাদ:
কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে ভবিষ্যতে যাওয়া সম্ভব হলে অতীতে ফেরা যাবে না কেন

বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 375 Time View

১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সোমবার (১৫ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারায় নেপালকে। এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশের যুবারা। কারণ নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

একই দিন আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। সমীকরণ ছিল, আফগানদের বিপক্ষে জিতলেই বাংলাদেশকে নিয়ে সেমিতে জায়গা করে নেবে লঙ্কানরা।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমি নিশ্চিত করে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে ২৩৫ রান করে আফগানিস্তান। জবাবে ৪৯.২ ওভারে ৮ উইকেটে ২৩৮ রান করে তারা। ।

বাংলাদেশের মত ২ ম্যাচে ৪ পয়েন্ট আছে শ্রীলঙ্কারও। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে লঙ্কানরা। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৮ উইকেটে হারিয়েছিল তারা।

আগামী ১৭ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে নামবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com