March 16, 2026, 3:13 am
সর্বশেষ সংবাদ:
ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘র‌্যাগ ডে’ বন্ধে মাউশির কঠোর নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঝুপড়িমুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি শহীদ মিনারে গুলিতে নিহত রাকিব ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব নন, জানাল পরিবার তোমরা কি আমার আঙুল গুনতে চাও, প্রশ্ন নেতানিয়াহুর খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

‘সন্ত্রাসী মুসার’ বাড়ির ময়লা-আবর্জনার স্তূপে ককটেল-ম্যাগাজিন

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 106 Time View

যশোরের মণিরামপুর থেকে আটক যশোর শহরের শংকরপুর এলাকার সন্ত্রাসী রাব্বি ইসলাম মুসার দখলে থাকা পাঁচটি ককটেল ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করেছেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মুসার যশোর শহরের শংকরপুরের বাড়িতে অভিযান চালিয়ে ময়লা-আবর্জনার স্তূপ থেকে ওই ককটেল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, মঙ্গলবার বিকালে মণিরামপুর থেকে আটক করা হয় তানভীর হত্যা মামলার এক নম্বর আসামি রাব্বি ইসলাম মুসাকে। এরপর তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন র‌্যাব সদস্যরা।

রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ির পাশে একটি ময়লা-আবর্জনার স্তূপ থেকে প্যাকেটের মধ্যে বিশেষ কায়দায় রাখা পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। তার কাছে একটি অস্ত্র আছে বলে জানালে বাড়িতে তল্লাশি করা হয়। অস্ত্রের কথা তার স্ত্রী মুক্তা খাতুন জানে বলে সে জানায়; কিন্তু মুক্তা খাতুনের কাছ থেকে পিস্তলের একটি ম্যাগাজিন জব্দ করা হয়, পিস্তল পাওয়া যায়নি। তার স্ত্রীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।

গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন শংকরপুর হাজারিগেট কলোনিপাড়ার মিন্টু গাজীর ছেলে ছয় মামলার আসামি তানভীর। ওই হত্যাকাণ্ডে যে কজন অংশ নেয় তাদের মধ্যে মুসা প্রধান। তিনি তানভীর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

র‌্যাব জানায়, মুসা যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তিনি যশোর র‌্যাবের ১৩ নম্বর তালিকাভুক্ত। এছাড়া একটি গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত সন্ত্রাসীও তিনি। স্ত্রীসহ তাকে ক্যাম্পে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com