August 31, 2026, 1:38 am
সর্বশেষ সংবাদ:
ঢাকার ছয় থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৬ এসএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের মোটরসাইকেলে বস্তায় রাখা ছিল অস্ত্র, যুবক গ্রেফতার পরিচয় ছাড়াই বাসা ভাড়া, অপরাধীদের আশ্রয় নিয়ে শঙ্কা সাভার-আশুলিয়ায় চট্টগ্রামে যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০ রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ লোডশেডিং নিয়ে লেখা ‘শেয়ার দেওয়ায়’ যুবককে অপহরণের অভিযোগ প্রতিনিয়ত সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে জামায়াত: রাশেদ খাঁন এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার

বিভীষণ সীমান্ত দিয়ে আবারও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

Reporter Name
  • Update Time : Monday, December 22, 2025
  • 405 Time View

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ৫ জনের অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তবে বিজিবি তাদের আটক করতে পারিনি। ফলে তারা বাংলাদেশি না ভারতীয় নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভীষণ বিওপির আওতাধীন এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। তাদের মধ্যে ৩ জন নারী, ১ জন পুরুষ এবং ১ শিশু ছিল বলে জানা গেছে। এ সময় তাদের স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে তারা ভারতীয় এবং ভারত থেকে এসেছে বলে জানায়।

স্থানীয়রা জানান, ওই সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে দামইল-টমপাড়া সড়কে তাদের দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি স্থানীয় যুবক এসকে সোহেল আহমেদ তার ফেসবুক পেজে শেয়ার করে।

এ বিষয়ে ১৬ বিজিবির বিভীষণ বিওপি কমান্ডার আব্দুল হান্নানের সঙ্গে মোবাইল ফোন যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাদের জানা নেই।

গোমস্তাপুর থানার এসআই গৌরাঙ্গ মোহন রায় জানান, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান।

প্রসঙ্গত, এ সীমান্ত দিয়ে গত ১৪ ডিসেম্বর ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা ১৫ বাংলাদেশিকে আটক করে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com